
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন SMEF নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | ব্যবস্থাপনা পরিচালক পদে চাকরি
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। প্রতিষ্ঠানটি শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি উদ্যোগতা উন্নয়ন সংস্থা, যা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ, বাজার সম্প্রসারণ, ঋণপ্রাপ্তিতে সহায়তা এবং এসএমই খাতের উন্নয়নে কাজ করে।
প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসংক্রান্ত শর্ত পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত তথ্য
- প্রতিষ্ঠানের নাম: ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (SME Foundation)
- মন্ত্রণালয়: শিল্প মন্ত্রণালয়
- পদের নাম: ব্যবস্থাপনা পরিচালক
- পদসংখ্যা: বিজ্ঞপ্তিতে একটি পদের উল্লেখ রয়েছে
- নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক
- শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ মাস্টার্স বা সমমানের ডিগ্রি; অধিকতর উচ্চ ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
- অভিজ্ঞতা: বেসরকারি ও এসএমই খাতে কাজের অভিজ্ঞতাসহ প্রথম শ্রেণির নির্বাহী হিসেবে কমপক্ষে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা
- বয়সসীমা: ২৯ অক্টোবর ২০২৬ তারিখ অনুযায়ী ন্যূনতম ৪৫ বছর
- বেতন: আলোচনা সাপেক্ষে
- প্রাথমিক চুক্তির মেয়াদ: ৩ বছর
- আবেদনের শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা
- আবেদন পদ্ধতি: ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র জমা
পদের দায়িত্ব ও কাজের ক্ষেত্র
ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা ও উন্নয়নসংক্রান্ত দায়িত্ব পালন করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, এ পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি ফাউন্ডেশনের সংস্থাবিধি ও চাকরি বিধিমালাসহ সংশ্লিষ্ট বিধিবিধান অনুসারে কাজ করবেন এবং কার্যাবলির জন্য পরিচালনা পর্ষদের কাছে দায়বদ্ধ থাকবেন।
ফাউন্ডেশনের কাজের ক্ষেত্রের মধ্যে রয়েছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ প্রদান, বাজারে প্রবেশ ও বিক্রয়-বিপণনে সহায়তা, উদ্যোক্তাদের অনুকূলে ঋণ বিতরণে সহায়তা এবং এসএমই খাতবিষয়ক গবেষণা ও নীতিগত সহায়তা।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে অনূন্য দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ মাস্টার্স বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। অধিকতর উচ্চ ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা
প্রার্থীকে বেসরকারি খাত এবং এসএমই খাতে কাজের অভিজ্ঞতাসহ প্রথম শ্রেণির নির্বাহী হিসেবে কমপক্ষে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনপত্রে দারিদ্র্য বিমোচন, জনগণের জীবনযাত্রার মান ও আয় বৃদ্ধি, দেশজ উৎপাদন বৃদ্ধি এবং সরকারি ও বেসরকারি খাতে শিল্পায়নে অবদানের বিষয় উল্লেখ করতে হবে। বাংলাদেশের এসএমই খাতের কাঠামো, প্রধান চ্যালেঞ্জ, সংশ্লিষ্ট নীতি ও আর্থিক ব্যবস্থা সম্পর্কে গভীর ও বাস্তবভিত্তিক জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা
বিজ্ঞপ্তিতে বয়সের ন্যূনতম সীমা ৪৫ বছর উল্লেখ করা হয়েছে। বয়স গণনার তারিখ ২৯ অক্টোবর ২০২৬। শিল্পায়ন ও এসএমই উন্নয়নে বিশেষ যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স পরিচালকের পদে শিথিলতার সুযোগের বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
বেতন ও চুক্তির মেয়াদ
ব্যবস্থাপনা পরিচালক পদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। প্রাথমিকভাবে চুক্তির মেয়াদ তিন বছর। চাকরিকাল ছয় মাস সম্পূর্ণ হওয়ার পর কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে অবশিষ্ট সময়ের জন্য নিয়োগ চূড়ান্ত অনুমোদন (Confirm) করা হবে। পরবর্তীতে পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী চুক্তির মেয়াদ বাড়ানো যেতে পারে।
আবেদন করার নিয়ম
আগ্রহী প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিচের কাগজপত্র সংযুক্ত করতে হবে:
১. সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
২. অভিজ্ঞতার সনদ।
৩. জাতীয় পরিচয়পত্রের কপি।
৪. সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি।
অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
চেয়ারম্যান, এসএমই ফাউন্ডেশন
পর্যটন ভবন (লেভেল ৬ ও ৭), ই-৫ সি/১, আগারগাঁও, ঢাকা–১২০৭।
আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে। আবেদনপত্র অবশ্যই ২৯ অক্টোবর ২০২৬ বিকেল ৪টার মধ্যে নির্ধারিত ঠিকানায় পৌঁছাতে হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিপূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এসএমই ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তির আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
অফিসিয়াল ওয়েবসাইট
এসএমই ফাউন্ডেশন সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://www.smef.gov.bd/
চাকরিপ্রার্থীদের আবেদন করার আগে মূল বিজ্ঞপ্তির সব শর্ত ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
গুরুত্বপূর্ণ চাকরির খবর পেতে Job Circular BD-এর সঙ্গে থাকুন। সরকারি ও বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষার সময়সূচি, প্রবেশপত্র ও ফলাফলের আপডেট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
ওয়েবসাইট: https://jobcircularbd.xyz/
যোগাযোগ: alihossainsumon553@gmail.com

Leave a Reply